ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাস কাউন্টারের ম্যানেজার নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আক্তার হোসেন সিকদার (৫০)। তিনি গোলাপবাগে ‘যাতায়াত পরিবহনের’ কাউন্টার ম্যানেজার ছিলেন।

শনিবার ভোরে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকাভর্তি একটি হাতব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এরপর চিকিৎসকরা তাকে দেখে মৃত ঘোষণা করেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

স্বজনরা জানায়, আক্তার হোসেনের বাড়ি কুমিল্লা মুক্তিনগর মাইনকারচর গ্রামে। ২ ছেলে ও স্ত্রী নিয়ে ধলপুর লিচু বাগান এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাস কাউন্টারের ম্যানেজার নিহত

আপডেট সময় ১২:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০