ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাধুরীর গানের অ্যালবাম

অাকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় তারকা মাধুরী দীক্ষিতের কণ্ঠে এত দিন শুধু ছবির সংলাপ শুনেছেন। এবার এই অভিনেত্রীর কণ্ঠে গানও শুনতে পাবেন। মাধুরী দীক্ষিত এবারই প্রথম তাঁর গানের অ্যালবাম নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন। অ্যালবামের নাম ‘দ্য ফিল্ম স্টার’। আন্তর্জাতিক গানের এই অ্যালবামে একটি বিশেষ গান থাকছে। ভক্তদের জন্য ‘তু হ্যায় মেরা’ শিরোনামের একটি গান দিয়েই শুরু হচ্ছে মাধুরীর গানের ক্যারিয়ার। তিনি জানিয়েছেন, গানটির একটি ভিডিও শিগগিরই তৈরি করা হবে।

মাধুরী বলেন, ‘আমার ভক্তরা আমাকে সব সময় সমর্থন করে এসেছেন। তাঁদের ভালোবাসায় আমি আজ এই অবস্থানে পৌঁছেছি। আমার ক্যারিয়ারের এই নতুন অধ্যায়ের শুরুতে তাই তাঁদের কৃতজ্ঞতা জানাতে চাই।’

মাধুরীর এই অ্যালবামের গানগুলোয় একই সঙ্গে পাওয়া যাবে ভারতের শাস্ত্রীয় সংগীত ও পশ্চিমা পপ গানের স্বাদ। পূর্ব ও পশ্চিমা সংগীতের মিশ্রণে তৈরি হয়েছে গানের কথা ও সুর।

এত দিন মাধুরী দীক্ষিত তাঁর অভিনয়ের পাশাপাশি অপূর্ব নাচ দিয়ে মুগ্ধ করে রাখতেন দর্শকদের। এখন এর সঙ্গে যুক্ত হলো তাঁর গান। অভিনয়, নাচ, গান—সব জায়গাতেই পারদর্শী মাধুরীর মাধুর্য যেন দিন দিন বেড়েই চলেছে। তাঁর ভক্তদের জন্য এটি একটি সুখবরই বটে। দ্য ইকোনমিক টাইম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধুরীর গানের অ্যালবাম

আপডেট সময় ০৫:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭