ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বনানীতে বহুতল ভবনের ফ্ল্যাটে আগুন

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় প্রায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার কিছু পর বনানী ৩ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ছয়তলা আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের দুটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে রাত সোয়া একটার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে এ পর্যন্ত কারও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বনানীতে বহুতল ভবনের ফ্ল্যাটে আগুন

আপডেট সময় ০৮:১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০