ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিলীপ কুমারের পাশে প্রিয়াংকার এক সন্ধ্যা

অাকাশ বিনোদন ডেস্ক:

কিডনির সমস্যা নিয়ে গত আগস্ট মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। আইসিউতে কিছুদিন থাকতে হয়েছিল তাঁকে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি তাঁর বলিউডের সহকর্মী ও অনুজরাও তখন তাঁর জন্য মন ভরে দোয়া করেছেন। কিছুটা সুস্থ হওয়ার পর তাঁর বাড়িতে ছুটে যান শাহরুখ খান। এবার ঈদের পর দিলীপ কুমার ও তাঁর স্ত্রী সায়রা বানুর সঙ্গে সময় কাটালেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াংকা চোপড়া।

টুইটারে দিলীপ কুমারের অফিশিয়াল পেজ থেকে তাঁদের পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকী জানান, ‘প্রিয়াংকা চোপড়া আজ পুরো সন্ধ্যা দিলীপ কুমার ও সায়রা বানুর সঙ্গে কাটালেন। দিলীপ সাহেব এখন সুস্থ হওয়ার পথে।’ গতকাল সোমবার রাতে তিনি এই টুইট করেন। এদিকে, প্রিয়াংকা তাঁর নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘আপনাদের (দিলীপ কুমার ও সায়রা বানু) দুজনকে দেখে অনেক ভালো লাগল। ধন্যবাদ। দিলীপ সাহেবের স্বাস্থ্য এখন আগের থেকে বেশ ভালো। এটা দেখে ভালো লাগল। আপনাদের জন্য অনেক ভালোবাসা।’

ফয়সাল ফারুকী গতকাল দিলীপ কুমারের অফিশিয়াল টুইটার পেজে দুটি ছবি প্রকাশ করেছেন। ৯৪ বছর বয়সী দিলীপ কুমারকে গত বছর থেকে কয়েকবার স্বাস্থ্যগত সমস্যার জন্য মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। গত বছর ডিসেম্বরে প্রচণ্ড জ্বর ও পা ফুলে যাওয়ার চিকিৎসা নিয়েছিলেন তিনি।

ডেকান ক্রনিকেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দিলীপ কুমারের পাশে প্রিয়াংকার এক সন্ধ্যা

আপডেট সময় ০৫:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭