ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ডিএমপির একার পক্ষে সম্ভব নয়: কমিশনার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ

ওয়ানডে ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে ওকস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়ানডে ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৬ উইকেট নিয়ে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে চতুর্থ স্থান দখল করেছেন ৩১ বছর বয়সী ইংলিশ পেসার।

অজিদের বিপক্ষে ব্যাট হাতে ৮৯ রান করে ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়েও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। শীর্ষে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর চেয়ে তিনি ২০ পয়েন্ট পিছিয়ে আছেন।

বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে আসা ওকস ২৬ পয়েন্ট পিছিয়ে আছেন তিনে থাকা মুজিব উর রহমানের চেয়ে। আগের অবস্থান ধরে রেখে শীর্ষ ও দুইয়ে আছেন যথাক্রমে ট্রেন্ট বোল্ট ও জসপ্রিত বুমরাহ। অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ আমিরকে জায়গা ছেড়ে একধাপ নিচে আটে নেমে গেছেন অজি পেসার জস হ্যাজলউড। তবে তার সতীর্থ প্যাট কামিন্স উঠে এসেছেন ছয়ে।

এছাড়া এক সফল সিরিজ শেষ করে বড় লাফ দিয়েছেন জনি বেয়ারস্টোও। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ১২৬ বলে ১১২ রানসহ সিরিজে মোট ১৯৬ রান সংগ্রহ করে সেরা দশে জায়গা করে নিয়েছেন এই ইংলিশ ওপেনার।

ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা পাঁচে আগের অবস্থা ধরে রেখেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রস টেইলর, বাবর আজম ও ফাফ ডু প্লেসিস। তবে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ওপেনার ডেভিড ওয়ার্নারকে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে ঠেলে দিয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন কেন উইলিয়ামসন। সমান ৬৩৭ পয়েন্ট নিয়ে দশম স্থানটি ভাগাভাগি করছেন জোফরা আর্চার ও মিচেল স্টার্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

ওয়ানডে ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে ওকস

আপডেট সময় ০৮:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০