ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ডিএমপির একার পক্ষে সম্ভব নয়: কমিশনার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ

‘সাকিব কিন্তু আগের সাকিব নেই’

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটার সাকিবের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কারোরই কোনো প্রশ্ন থাকার কথা নয়! প্রত্যাশার চেয়েও ভালো খেলে আইসিসি অলরাউন্ড র্যাং কিংয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটেই একটা সময়ে শীর্ষে ছিলেন সাকিব।

কিন্তু অধিনায়ক সাকিবের পারফরম্যান্স, সতীর্থদের সঙ্গে মিশতে পারা না পারা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলোচনা-সমালোচনা আছে। সাকিবের নেতৃত্বগুণ, জাতীয় দলসহ বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি এক ইউটিউব শোতে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেছেন, সাকিব কিন্তু আগের সাকিব নেই। আমার ধারণা পুরো ভুলও হতে পারে। সাকিব কিন্তু আগে সব খেলোয়াড়ের সঙ্গে যতটা মিশত, তার চেয়ে এখন অনেক বেশি মিশে। আগে সাকিব যতটুকু মাঠে ইনভলভ হতো, এখন তার চেয়েও বেশি ইনভলভ হয়। এই সম্পর্কটা অনেক উন্নতি হয়েছে এখন।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। আগামী ২৮ অক্টোবর শেষ হচ্ছে সাকিবের নিষেধাজ্ঞা। হয়তো আসন্ন শ্রীলংকা সফরে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

সাকিব প্রসঙ্গে পাপন আরও বলেছেন, সাকিব এখন একটা ভিন্ন মানুষ। আমি ধরি সে ভিন্ন একটা মানুষ। সবার কাছে তার গ্রহণযোগ্যতাও এখন অনেক বেশি। এটি অধিনায়কত্বের ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

‘সাকিব কিন্তু আগের সাকিব নেই’

আপডেট সময় ০২:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০