ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশে টিকার ট্রায়াল করতে চায় আরও কয়েকটি কোম্পানি

আকাশ জাতীয় ডেস্ক: 

মহামারি করোনাভাইরাসের টিকা আবিষ্কারে কাজ করছে বিশ্বের অনেকগুলো প্রতিষ্ঠান। এর মধ্যে চীনের একটি প্রতিষ্ঠানের টিকা বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে আরও কয়েকটি ওষুধ কোম্পানি বাংলাদেশে তাদের টিকার ট্রায়াল করতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। তবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সচিব।

সোমবার রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটে কোভিড আইসোলেশন সেন্টার এবং বসুন্ধরা আইসোলেশন কেন্দ্র পরিদর্শনে গিয়ে সচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

আবদুল মান্নান বলেন, ‘আরও কয়েকটি কোম্পানি পাইপলাইনে আছে। তারাও এখানে (বাংলাদেশে) ট্রায়াল দিতে চায়। আমরা পরে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’ তবে কোন কোন কোম্পানি পরীক্ষামূলক প্রয়োগ করতে চায় তা জানাননি তিনি।

বাংলাদেশ প্রথম দিকেই করোনার ট্রায়াল পাবে জানিয়ে সচিব বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে যেন যেকোনো দেশ থেকে ভ্যাকসিন কিনে নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করে রেখেছেন। আমরা রাশিয়ার সঙ্গে, গ্যাভির সঙ্গে, অক্সফোর্ডের সঙ্গে, ভারতের সঙ্গে আলাপ করে রেখেছি।’

বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসাসামগ্রী অব্যবহৃত ফেলে না রেখে সারাদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে বলে জানান সচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা: চুক্তির প্রত্যাশা ট্রাম্পের

বাংলাদেশে টিকার ট্রায়াল করতে চায় আরও কয়েকটি কোম্পানি

আপডেট সময় ১১:২১:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০