ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীশান্তের জন্য কেরালার দরজা খোলা

আকাশ স্পোর্টস ডেস্ক:   

দীর্ঘ ৭ বছর পর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন ভারতীয় পেসার শ্রীশান্ত। এখন থেকে তিনি প্রতিযোগীতামূলক ক্রিকেট খেলতে পারবেন।

সেক্ষেত্রে সবুজবাতিও পেয়েছেন ৩৭ বছর বয়সী তারকা। শ্রীশান্তের জন্মস্থান কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) আনন্দিত তার ফেরায়। ফিটনেস দেখাতে পারলে কেরালার হয়ে আসন্ন ঘরোয়া মৌসুমেও দেখা যেতে পারে শ্রীশান্তকে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো’কে এমনটাই জানিয়েছেন কেরালার কোচ টিনু ইয়োহান্নান।

তিনি বলেন, ‘অনুশীলনে কঠোর পরিশ্রম এবং নিজেকে ফিট রেখে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন শ্রীশান্ত। আমরা তার সঙ্গে যোগাযোগ রাখছি। তাকে বিবেচনায় রাখব। তবে এটা নির্ভর করে তার ফর্ম এবং ফিটনেসের ওপর। তবে তার জন্য দরজা খোলা। ’

রোববার (১৩ সেপ্টেম্বর) শ্রীশান্তের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। ফলে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকেই ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

২০১৩ মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কর্তৃক আজীবন নিষিদ্ধ হয়েছিলেন শ্রীশান্ত। অবশ্য নিষেধাজ্ঞার সময়টায় কোনো ঝামেলায় না জড়ানোয় গত বছর তার সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে ৭ বছর করা হয়।

২০১৩ সালের আগস্টে শ্রীশান্ত ছাড়া রাজস্থান রয়্যালসে তার সতীর্থ অজিত চান্ডিলা এবং অঙ্কিত চাভানকেও নিষিদ্ধ করেছিল বিসিসিআই। তবে গত বছর এক আবেদনের প্রেক্ষিতে বিসিসিআইকে তাদের শাস্তি পুনর্বিবেচনা করার নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট।

৩৭ বছর বয়সী শ্রীশান্ত ভারতের জার্সিতে ২৭টি টেস্ট এবং ৫৩টি ওয়ানডে খেলেছেন। এই দুই ফরম্যাটে তার উইকেটসংখ্যা যথাক্রমে ৮৭ ও ৭৫। এছাড়া ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৭টি উইকেটও আছে তার ঝুলিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীশান্তের জন্য কেরালার দরজা খোলা

আপডেট সময় ০৯:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০