ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতাল থেকে লাফিয়ে বিদেশি নাগরিকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছেন করোনায় আক্রান্ত এক বিদেশি নাগরিক। তিনি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মী বলে জানা গেছে। তার নাম মিখাইল স্টেল মার্ক। তিনি বেলারুশের নাগরিক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘নিহতের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশ পেলেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।’

পুলিশ জানায়, বিদেশি এই নাগরিক করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ আগস্ট ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। কয়েকবার তার করোনা টেস্ট করা হয়েছে। প্রতিবার করোনা পরীক্ষায় আলাদা আলাদা ফলাফল আসায় তিনি মানসিকভাবে ভেড়ে পড়েন। আজ ভোরে ওই হাসপাতালের ছয় তলার একটি টয়লেটের জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে ওই বিদেশি নাগরিকের লাশ ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। দূতাবাসের পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হাসপাতাল থেকে লাফিয়ে বিদেশি নাগরিকের আত্মহত্যা

আপডেট সময় ০৬:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০