ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মৃত্যু কার্বন মনোক্সাইডে, ধারণা পুলিশের রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

শিক্ষামূলক টিউটরিং প্ল্যাটফর্ম দীক্ষার যাত্রা শুরু

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের প্রথম অনলাইন ভার্চ্যুয়াল শিক্ষামূলক টিউটরিং প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করলো ‘দীক্ষা’। এ প্ল্যাটফর্মের কার্যক্রমের ফলে এখন আর শিক্ষক বা শিক্ষার্থীকে আলাদা করে পড়াশোনা করতে কোথাও যেতে হবে না বরং যে যার বাসা থেকেই নিজেদের সুবিধামতো সময়ে করতে পারবেন ক্লাস।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনাকালীন অনলাইনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘দীক্ষা’র শুভ সূচনা করেন নারী উদ্যোক্তা ও দীক্ষার প্রধান নির্বাহী কর্মকর্তা রিনা খানম।

এ বিষয়ে তিনি বলেন, করোনাকালীন আমরা সবাই এখন অনলাইন ক্লাসের সঙ্গে পরিচিত। সব শিক্ষাপ্রতিষ্ঠানেই অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এখন অনেক জনপ্রিয়। দীক্ষা সেরকমই একটি অনলাইন প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের কার্যক্রমের ফলে এখন আর শিক্ষক বা শিক্ষার্থীকে আলাদা করে টিউশন নিতে কোথাও যেতে হবে না বরং যে যার বাসা থেকেই নিজেদের সুবিধামতো সময়ে ক্লাস করতে পারবেন।

দীক্ষার চিফ টেকনিক্যাল অফিসার রায়হান আল ইসলাম জানান, বিশ্বের বিভিন্ন অ্যাডুকেশনাল ইনস্টিটিউটে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলো থেকে ভালো ফিচারগুলো যুক্ত করার চেষ্টা করা হয়েছে ‘দীক্ষা’য়। এছাড়া প্রতিনিয়ত চেষ্টা চলছে একে আরও উন্নত করার জন্য। আর ক্লাস ছাড়াও ট্রেনিং, ইনডিভিজুয়াল কোর্স পরিচালনায় দীক্ষা ক্লাসরুমকে কাজে লাগানো সম্ভব।

বর্তমানে দীক্ষার সঙ্গে যুক্ত আছেন প্রায় সাড়ে চার হাজার শিক্ষক। যারা সব সময় চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা বিষয়ক সাপোর্ট দেওয়ার জন্য।

এছাড়া এখানকার অনেক শিক্ষক অনলাইনে দেশের বাইরেও পড়াচ্ছেন, যার মাধ্যমে দেশে আসছে বৈদেশিক মুদ্রা।

বিশেষজ্ঞদের মতে, দীক্ষার মতো একটি দেশি সফটওয়্যার যদি শিক্ষাক্ষেত্রে সর্বত্র ব্যবহার করা যায় তাহলে দেশ যেমন উপকৃত হবে, তেমনি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবে আমাদের দেশের শিক্ষক-শিক্ষার্থীরা। দীক্ষার সব তথ্য পাওয়া যাবে তার (http://www.dikkha.com) ওয়েবসাইট থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

শিক্ষামূলক টিউটরিং প্ল্যাটফর্ম দীক্ষার যাত্রা শুরু

আপডেট সময় ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০