ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি সেন্টু

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন না। তবে সাপোর্টিং স্টাফ হিসেবে থাকছেন জাতীয় দলের সঙ্গে কাজ করা থ্রোয়ার আর কে সেন্টু।

আইপিএলের ১৩তম সংস্করণে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দল সানরাইজার্স হায়দ্রাবাদে ইতোমধ্যে যোগ দিয়েছেন তিনি। দুবাইয়ে দলটির অনুশীলন শুরু হয়েছে।

সাপোর্টিং স্টাফ হিসেবে যাওয়ার কথা ছিল আরেক বাংলাদেশি বুলবুল আহমেদের। তবে এ মাসে টাইগারদের শ্রীলঙ্কা সফর থাকায় তরুণ এই থ্রোয়ারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি ।

আইপিএলে কাজ করতে পারলে আর্থিকভাবে বুলবুলের লাভবান হওয়ার সুযোগ ছিল। এক লাখ ২০ হাজার রূপি সম্মানি হিসেবে পেতেন তিনি। এছাড়াও পেতেন দৈনিক ভাতা বাবদ আরও সাড়ে ৫ হাজার রুপি। পরবর্তী তিন বছরের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগও ছিল তার সামনে।

অনুশীলনের সময় ব্যাটসম্যানদের সহযোগিতার জন্য নেট বোলারের পাশাপাশি থ্রোয়ারদেরও প্রয়োজন হয়। ডগস্টিক হাতে নিয়ে ব্যাটসম্যানদের বল ছোড়েন তারা। দ্রুতগতিতে বল থ্রো করায় সেন্টুর বেশ খ্যাতি রয়েছে। জাতীয় দলের পাশাপাশি বিপিএল ফ্র্যাঞ্চাইজি ও ঢাকা প্রিমিয়ার লিগ ক্লাবে নিয়মিতই কাজ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি সেন্টু

আপডেট সময় ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০