ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধু: জনপ্রশাসন প্রতিমন্ত্র

আকাশ জাতীয় ডেস্ক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়েছেন। উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার জন্য স্বপ্ন দেখিয়েছিলেন। আর এজন্যই পরাজিত শক্তিরা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে নির্মমভাবে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু এদেশকে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন।

মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা কর্মসূচিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় ‘বঞ্চিত মানুষের নেতা বঙ্গবন্ধু’ শিরোনামে আলোচনা সভায় (ভার্চ্যুয়াল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে পরিণত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭৪ সালে জাতিসংঘে ও কমনওয়েলথ সম্মেলনে বাংলাতে ভাষণ দিয়েছিলেন। তিনি বিশ্বকে উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। তার সেই ভাষণ বিশ্বের বিভিন্ন ফোরামে প্রতিধ্বনি হচ্ছে।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম শাহিন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধু: জনপ্রশাসন প্রতিমন্ত্র

আপডেট সময় ০১:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০