ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

বিজয় টিভির সাংবাদিককে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকার ধামরাইয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়েছে বিজয় টিভির স্থানীয় প্রতিনিধি জুলহাস উদ্দিনকে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী শাহীন মিয়া ও সহযোগী মোয়াজ্জেমকে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। ব্যক্তিগত কাজ শেষে ঢাকা থেকে ফেরার পর বারবাড়িয়া বাসস্ট্যান্ডে পেছন থেকে দুই ব্যক্তি জুলহাসের গলায় ছুরিকাঘাত করে বলে জানিয়েছে স্থানীয়রা।

তারা আরও জানায়, এসময় জুলহাস দৌঁড়ে নিজেকে রক্ষার চেষ্টা করলেও কিছুদূর গিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। ওই দুই ব্যক্তি আবারও তাকে কোপায় এবং ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ওই দু’জনকে আটক করে পুলিশে দেয়।

এরপর আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জের সদর হাসপাতালে পাঠালে জুলহাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রও।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

বিজয় টিভির সাংবাদিককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০