ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালি পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

কাজে ফিরেছেন কারিনা কাপুর

অাকাশ বিনোদন ডেস্ক:

‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’—কয়েক মাস যাবৎ এই শব্দগুলো থেকে একটু দূরে ছিলেন কারিনা কাপুর খান। কারণ গত বছরের ডিসেম্বরে তিনি সন্তানের মা হয়েছেন। ছেলে তৈমুর আলী খানের জন্মের পর শুধু তাঁকে নিয়েই ছিলেন। ছেলের জন্মের কয়েক মাস পরই আবার শরীর ফিট করার তাগিদে জিমে যোগ দিয়েছেন কারিনা। কারণ, তৈমুরের জন্মের আগেই যে চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে। তিনি অন্তঃসত্ত্বা হয়ে পরায় ছবির কাজ পিছিয়ে যায়। শনিবার থেকে অবশ্য চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও পোস্ট করেছেন কারিনা।

শট দেওয়ার আগে ভ্যানিটি ভ্যানে বসে মেকআপ করছিলেন বলিউড তারকা কারিনা কাপুর খান। পাশেই বসা ছিলেন ‘ভিরে দি ওয়েডিং’ ছবির প্রযোজক ও অনিল কাপুরের মেয়ে রিয়া কাপুর। সেই সময়ই একটি ভিডিও ক্লিপের মাধ্যমে নিজের বড় পর্দায় ফেরার খবর জানান দিলেন বেবো (কারিনার ডাক নাম)। নতুন প্রযোজক রিয়াকেও দুনিয়ার সামনে পরিচয় করিয়ে দিলেন তিনি। শশাঙ্ক ঘোষ পরিচালিত এই সিনেমায় চারজন মেয়ের গল্প বলা হয়েছে, একটি বিয়ের পর যাদের জীবন পুরোপুরি পালটে যায়। সেই মেয়েদের চরিত্রে দেখা যাবে কারিনা কাপুর খান, সোনম কাপুর, সোয়ারা ভাস্কর ও শিখা তালসানিয়াকে।

এদিকে শুটিংয়ের জন্য দিল্লিতে রওনা হওয়ার আগে বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন কারিনা ও তৈমুর। তখন গুজব শোনা যাচ্ছিল, ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে এক ঝলকের জন্য ‘সাইফিনা’র ছেলে তৈমুরকেও দেখা যেতে পারে। কিন্তু সম্প্রতি বেবোর মুখপাত্র এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন। তৈমুর গত আগস্ট মাসে তার মা-বাবার সঙ্গে সুইজারল্যান্ডে বেড়িয়ে এসেছে। মা যখন শুটিং করবেন, তখন হোটেলে আয়ার কাছে থাকবে ছোট নবাব। কারিনা অবশ্য শুটিংয়ের ফাঁকে একটু পরপরই ফোন করে ছেলের খবর নিচ্ছেন। ডেকান ক্রনিকেল।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির

কাজে ফিরেছেন কারিনা কাপুর

আপডেট সময় ০৮:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭