ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কোন ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন পরিণীতি?

অাকাশ বিনোদন ডেস্ক:

ভারতে ক্রিকেট ও বলিউডের সম্পর্ক অনেক পুরোনো। ক্রিকেটারদের সঙ্গে বলিউড সুন্দরীদের প্রেমও নতুন ঘটনা নয়। হরভাজন সিং, যুবরাজ, বিরাট কোহলির প্রেমে হাবুডুবু খেয়েছেন বলিউড তারকারা। এবার আরেক ক্রিকেটারের প্রেমে ক্লিন বোল্ড হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াও। জোর গুঞ্জন শোনা যাচ্ছে, পরিণীতিকে যিনি পুরোপুরি বোল্ড করেছেন, সেই ক্রিকেটার হলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কথোপকথন এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

পরিণীতি চোপড়া তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি সাইকেলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবচেয়ে দারুণ সঙ্গীর সঙ্গে এক দুর্দান্ত সফর। প্রেম বাতাসে ভেসে বেড়াচ্ছে।’ এর জবাবে হার্দিক টুইট করেন, ‘আমি কি কিছু অনুমান করতে পারি?’ মনে হচ্ছে, ক্রিকেট ও বলিউডের মধ্যে আরও একটি নতুন সম্পর্ক জুড়তে যাচ্ছে।
‘মেরে প্যায়ারি বিন্দু’ খ্যাত তারকা পরিণীতি এরপর আবার টুইট করে লেখেন, ‘হা হা হা। এটা হতে পারে, আবার না-ও হতে পারে। যদিও এর রহস্য এই ছবির মধ্যেই লুকিয়ে আছে।’
তবে এই বলিউড সুন্দরী এ ব্যাপারে সম্প্রতি মুখ খুলেছেন। পরিণীতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তাঁর নতুন সঙ্গীর কথাও বলেছেন। নায়িকার ভাষ্য মতে, তাঁর নতুন সঙ্গী একটি বিশেষ ব্র্যান্ডের ফোন! সত্যিই কি তা-ই? নাকি লোকের চোখে ধুলো দেওয়ার কৌশল।

এদিকে হার্দিককে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জ্ঞান’ দিচ্ছেন, ‘এসব করার থেকে ভালো হয় নিজের খেলার দিকে মন দাও।’ ভারতীয় ক্রিকেট দলের এই অলরাউন্ডার এখন ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় এক দিনের সিরিজ খেলতে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কোন ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন পরিণীতি?

আপডেট সময় ০৮:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭