ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ যা করতে বাধ্য করাল অস্ট্রেলিয়াকে

অাকাশ স্পোর্টস ডেস্ক:

গত জুলাই-আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এমন অভিজ্ঞতা হয়নি অস্ট্রেলিয়ার। এমনকি হয়নি গত ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষেও। অনন্য এই অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার হলো বাংলাদেশের বিপক্ষেই। গত ৪০ বছরের মধ্যেই এমন অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার এই প্রথম।

সাধারণত টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দেয় অস্ট্রেলিয়া। চট্টগ্রামে হয়েছে এর ব্যতিক্রম। গতকাল অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ একাদশ নিয়ে কিছুই বলতে পারেননি। একাদশ নিয়ে কিছু বলতে না পারলেও অস্ট্রেলিয়া যে তিন স্পিনার নিয়ে মাঠে নামছে, সেটা অনুমান করা যাচ্ছিল।

১৯৭৮ সালের পর প্রথমবারের মতো এক পেসার নিয়ে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। ৪০ বছর আগে ক্যারি প্যাকার সিরিজের প্রভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র পেস বোলার হিসেবে জেফ থমসনকে খেলাতে বাধ্য হয়েছিল অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্ট।

চট্টগ্রামে প্রেক্ষাপটটা ভিন্ন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ বাঁচাতে একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কা-ভারতে স্পিন-সহায়ক উইকেটেই খেলেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কায় ধবলধোলাইয়ের পর ভারতে অবশ্য সিরিজ হেরেছে লড়াই করেই। কিন্তু শ্রীলঙ্কা-ভারতে যা হয়নি, বাংলাদেশে এসে তা-ই করল অস্ট্রেলিয়া।

আরও একটি ব্যতিক্রমী ঘটনা আজ ঘটেছে। ১৯৩৮ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেছেন একজন স্পিনার। ৭৯ বছর আগে ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসেই নতুন বলে বোলিং করেছিলেন বিল ও’রিলি, ক্রিকেটে যিনি পরিচিত ‘টাইগার’ রিলি নামে। টাইগারের পর একই উদাহরণ হলেন লায়ন!

নাথান লায়ন অবশ্য ভালোই থাবা বসিয়েছেন বাংলাদেশের ইনিংসে। ৩ উইকেটে ৭০ রান তুলে লাঞ্চে যায় বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ যা করতে বাধ্য করাল অস্ট্রেলিয়াকে

আপডেট সময় ০৬:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭