ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঈদে ইলিয়াসের বাজিমাত না বলা কথা ৪

অাকাশ বিনোদন ডেস্ক:
২০১২ সালে ‘না বলা কথা বলে দিতে চাই’ গানটি গেয়ে ইলিয়াস হোসেন শ্রোতাদের মন জয় করেছিলেন। পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় না বলা কথা গানের সিক্যুয়াল করেছেন টু এবং থ্রি। এ দুটি অ্যালবামও সাফল্য পেয়েছে। এবার না বলা কথা-৪ দিয়ে ইউটিউব মাতাচ্ছেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।
মাত্র ২ দিনেই ইউটিউব ভিউয়ার ছাড়িয়েছে ৩ লাখেরও বেশী। মাই সাউন্ডের ব্যানারে তৈরি হওয়া অ্যালবামের টাইটেল গানটি ইলিয়াসের সাথে যথারীতি এবারও গেয়েছেন অরিন। কাজী শুভর সুরে রাফির সঙ্গীতায়োজনে লিখেছেন জাহিদ আকবর। এরইমধ্যে টাইটেল গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। গানে মডেল হয়েছেন এ সময়ের জনপ্রিয় মডেল অন্তু করিম ও মৌ । মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।  ঈদের আগেই ভিডিওটি প্রকাশ পাবে বলে জানা যায়।
তাছাড়া একই অ্যালবামে ইলিয়াসের সাথে ‘বুঝে নিও’ শিরোনামের আরেকটি দ্বৈত গান গেয়েছেন ন্যান্সি। এবারের অ্যালবাম প্রসঙ্গে ইলিয়াস হোসেন বলেন, ২০১২ সালে আমার না বলা কথা অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। সেই থেকে অগণিত ভক্তের ভালবাসায় ধন্য আমি। আমার জীবনে ভক্তদের যে ভালবাসা পেয়েছি, তা সীমাহীন। তাই ভক্ত, শ্রোতাদের জন্যই এবারো না বলা কথা-ফোর অ্যালবামটি নিয়ে ফিরছি। বরাবরের চেয়ে এবার আরো চমক থাকছে অ্যালবামে। গানে, গল্পে, ভিডিওতে দারুণ কিছু পাবেন। এবারের অ্যালবামে মোট ১০ টি গান রয়েছে। গানগুলো লিখেছেন কবির বকুল, জাহিদ আকবর, তারেক আনন্দ, খোন্দকার শফিক সহ অনেকে।
ইলিয়াস আরও বলেন আমি খুবই আনন্দিত যে আমার শ্রোতারা আগের গানগুলোর মত এই গানটিকেও খুব সহজে গ্রহণ করেছে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ঈদে ইলিয়াসের বাজিমাত না বলা কথা ৪

আপডেট সময় ০১:০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭