ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মানুষের চেয়ে ভালো স্বাদ বোঝে ইঁদুর!

আকাশ নিউজ ডেস্ক: 

ইঁদুরের অদ্ভুত ক্ষমতা আছে খাবারের স্বাদ বোঝার। মানুষের মতোই নানান খাবারের স্বাদ নিতে পারে ইঁদুর। অন্তত সম্প্রতি এক গবেষণা তাই বলছে। বলা হচ্ছে ইঁদুর একইসাথে চার রকমের স্বাদ টের পায়। কোন খাবারটা ঝাল, কোনটা তেতো বা মিস্টি আর কোনটাই বা টক, তা খুব ভালই বুঝতে পারে ইঁদুর।

আমেরিকার ইন্ডিয়ানাপোলিসে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের নিউরোফিজিওলজির অধ্যাপক দেবার্ঘ দত্ত বণিক ও তার সহযোগীরা ইঁদুরের স্বাদকোরকে (‘টেস্ট বাড্স’) নতুন কয়েকটি কোষের হদিশ পেয়েছেন। তারা দেখেছেন, এই কোষগুলিই ইঁদুরকে পাঁচ রকম স্বাদের মধ্যে চার রকম স্বাদই বুঝতে সাহায্য করে। আর এসব স্বাদ ইঁদুরকে করে তোলে যথেষ্টই খাদ্যরসিক। স্বাদের বাছ-বিচার রীতিমতো অবাক করার মতো।

এই গবেষক দলের গবেষণাপত্রটি গত ১৩ আগস্ট প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান- জার্নাল ‘প্লস জেনেটিক্স’ এ।
দেবার্ঘদের গবেষণার আরও অভিনবত্ব, তারাই প্রথম দেখিয়েছেন, আমাদের স্বাদকোরকে থাকা কোষগুলির চেয়েও বেশি পারদর্শী ইঁদুরের জিভে থাকা সদ্য আবিষ্কৃত কোষগুলি। আমাদের স্বাদকোরকে থাকা কোনও কোষ বড়জোর এক বা দু’রকমের স্বাদ টের পায়। মিস্টি বা সুক্রালোজ অথবা তেতোর (‘ক্যাফিন’)। অন্য কোষ টের পায় বাকি তিনটি স্বাদের মধ্যে বড়জোর একটি বা দু’টি। কিন্তু আমাদের স্বাদ কোরকের কোনো কোষই এক সঙ্গে চার বা পাঁচ রকমের স্বাদ টের পায় না। ইঁদুরের স্বাদকোরকের সদ্য আবিষ্কৃত কোষগুলি কিন্তু একই সঙ্গে চার রকমের স্বাদ টের পায়।

বিকল্প পথেও স্বাদ বোঝার ক্ষমতা রাখে ইঁদুর!
কিন্তু একা স্বাদকোরকের পক্ষে তো আর খাবারদাবারের নানা রকমের স্বাদ বোঝা সম্ভব নয়। তার জন্য স্বাদকোরকের কোষগুলিকে বিশেষ বিশেষ বার্তা (মেসেজ) পাঠাতে হয় ব্রেন বা মস্তিষ্ককে। সেই নানা রকম স্বাদ পাওয়ার জন্য নানা ধরনের বার্তা স্বাদকোরকের কোষগুলি পাঠায় বিশেষ বিশেষ প্রোটিনের মাধ্যমে।

দেবার্ঘ বলছেন, ‘আমরা দেখেছি, ওই প্রোটিনগুলি না থাকলেও ইঁদুরের স্বাদকোরকের ওই কোষগুলি ব্রেনকে বার্তা না পাঠিয়েও নানা রকমের স্বাদ অনুভব করতে পারছে। তার মানে, নানা রকমের স্বাদ বোঝার জন্য ইঁদুরের স্বাদকোরকের কোষগুলির বিকল্প ব্যবস্থা থাকে। যা মানুষেরও নেই। এর ফলে, স্বাদ অনুভবের যে প্রক্রিয়াটা আমাদের ধারণায় ছিল এত দিন, তা বদলে যেতে পারে বলে মনে করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মানুষের চেয়ে ভালো স্বাদ বোঝে ইঁদুর!

আপডেট সময় ১০:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০