ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোরগঞ্জে জেএমবির দাওয়াতি সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

কিশোরগঞ্জে নিষিদ্ধ উগ্রবাদী বই, বুকলেট ও লিফলেটসহ মো. আব্দুল হালিম (৪৪) নামে জেএমবির এক সক্রিয় দাওয়াতি সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী।

মো. আব্দুল হালিম ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার আব্দুল হালিমের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নিষিদ্ধ উগ্রবাদী ৬টি বই, ৭টি বুকলেট ও ১২টি লিফলেটসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এর আগেও ২০১০ সালে তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের গোপন বৈঠকের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে জেএমবির দাওয়াতি সদস্য আটক

আপডেট সময় ০৫:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০