ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইরান-ইসরায়েল যুদ্ধ: সৌদির বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক, চাইলেন দোয়া

আকাশ স্পোর্টস ডেস্ক : 

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম। সেখান থেকে আজ দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর আঞ্চলিক আকাশপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় তিনি বর্তমানে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

পোস্টে মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।’

শেষাংশে তিনি লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, কয়েক সপ্তাহের উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির পর আজ শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন স্থাপনায় হামলা চালায়। ফলে অঞ্চলজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

উমরাহ পালন শেষে আজ শনিবার সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফেরার পরিকল্পনা ছিল মুশফিকের। তিনি জেদ্দা থেকে দুবাইগামী এমিরেটসের ইকে-০৮০৬ ফ্লাইটে যাত্রা করেছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরে আসে। এতে তিনি হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে অবস্থান করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরায়েল যুদ্ধ: সৌদির বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক, চাইলেন দোয়া

আপডেট সময় ০৮:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬