ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

খুলনার সিকিউরিটিজ হাউজে বেড়েছে বিনিয়োগকারীদের পদচারণা

আকাশ জাতীয় ডেস্ক: 

পুঁজিবাজারের মন্দাবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যে কারণে লেনদেনে তলানিতে নামা খুলনার ১৭টি সিকিউরিটিজ হাউসগুলোতে এখন বিনিয়োগকারীর পদচারণা বেড়েছে।

মোবাইল কিংবা অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন করা বিনিয়োগকারীরাও সশরীরে হাউজে আসছেন।
হাউজ কর্মকর্তারা জানিয়েছেন, করোনা দুর্যোগের মধ্যেই মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাংকিং লেনদেনেও গতি এসেছে। যে কারণে পুঁজিবাজারও ফিরতে শুরু করেছে তার স্বাভাবিক অবস্থানে।

বিনিয়োগকারী খন্দকার মাসুম বলেন, টালমাটাল পুঁজিবাজারে কিছুটা গতি ফিরেছে। বাজার চাঙ্গা করতে ব্যাংকের বিনিয়োগ বৃদ্ধি, মূলধন, ভালো কোম্পানির আইপিও ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তাতে বাদ সাধে মার্চে ছড়িয়ে পড়া করোনা মহামারি। করোনাকালীন সময়ে পুঁজিবাজারে অস্থিরতা বিরাজ করে। এরপর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমাগত বাড়লেও পিছিয়েছে পুঁজিবাজার। নানা কারণে পুঁজিবাজারে আস্থাহীনতা তৈরি হয়। নিয়ন্ত্রক সংস্থায় নতুন চেয়ারম্যান ও কমিশনাররা দায়িত্ব নেওয়ার পর সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় বড় উদ্যোগ নেওয়ায় পুঁজিবাজারে আস্থা ফিরছে। সেইসঙ্গে ফিরছেন বিনিয়োগকারীরাও।

সোমবার (২৪ আগস্ট) খুলনার ব্যাংক এশিয়া সিকিউরিটিজ হাউজের কর্মকর্তা রুবায়েতুল ইসলাম বলেন, নতুন কমিশন বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এতে আস্থা ফেরার পাশাপাশি সিকিউরিটিজ হাউজে বিনিয়োগকারীদের পদচারণাও বেড়েছে। স্বাস্থ্য বিধি মেনে বিনিয়োগকারীরা হাউজে এসে লেনদেন করছেন। এর ফলে পুঁজিবাজার স্থিতিশীলতার দিকে এগোচ্ছে।

আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের খুলনা শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা বলেন, ক্রমান্বয়ে চাঙ্গা হচ্ছে পুঁজিবাজার। এতে খুলনার সিকিউরিটিজ হাউজের বিনিয়োগকারীরাও হাউজমুখী হচ্ছেন। তার মতে, সুশাসন প্রতিষ্ঠায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কড়া ভূমিকায় বিনিয়োগকারীদের আস্থা ফিরছে। দুর্বল কোম্পানিকে ফিরিয়ে দিয়ে ভালো কোম্পানির আইপিও দিতে জোর চেষ্টা চালাচ্ছেন কমিশন। কমিশনের এমন কঠোরতার কারণে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

খুলনার সিকিউরিটিজ হাউজে বেড়েছে বিনিয়োগকারীদের পদচারণা

আপডেট সময় ০৬:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০