ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা ওয়ার্ডে মদ খাচ্ছেন রোগী, ছবি ভাইরাল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনা ওয়ার্ডের মধ্যেই সাজানো রয়েছে বিভিন্ন খাবার। সেখানে বসেই বোতল থেকে মদ ঢেলে খাচ্ছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। এই ঘটনার বেশ কয়েকটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন।

ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ধানবাদে রয়েছে ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল) এর সেন্ট্রাল হাসপাতাল। করোনায় আক্রান্ত হওয়ায় সেখানেই ভর্তি রয়েছেন ওই যুবক। বছর ৩০ এর ওই যুবকের নাম শান্টু গুপ্ত। ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে, শান্টুর এক হাতে রয়েছে হ্যান্ডকাফ। একটি টেবিলে অ্যালুমিনিয়াম ফয়েলে সাজানো রয়েছে বেশ কয়েক রকমের খাবার। চেয়ারে বসে থাকা শান্টু বোতল থেকে গ্লাসে ঢালছেন মদ। অন্য ছবিতে বোতল মুখ ঠেকিয়েও মদ খেতে দেখা যাচ্ছে তাকে। তার বিরুদ্ধে কোভিড ওয়ার্ডের অন্য রোগীদের থেকে তোলাবাজির অভিযোগও রয়েছে।

এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল কোভিড ওয়ার্ডের নিরাপত্তার মধ্যেই একজন রোগী কীভাবে এসব পেল? এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কোভিড ওয়ার্ডে কীভাবে মদের বোতল এল তা তাদের কাছেও বিস্ময়। আর এই ‘কর্ম’ চলার সময় চিকিৎসক, নার্স বা হাসপাতালের অন্য কর্মীরা দেখতে পেলেন না?

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের থেকে তদন্তের নির্দেশ পেয়ে ধানবাদের ডেপুটি কমিশনার উমাশঙ্কর সিংহ বলেছেন, ‘মহকুমা শাসক ও এসডিপিও ঘটনার তদন্ত করছেন। তদন্তের রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা ওয়ার্ডে মদ খাচ্ছেন রোগী, ছবি ভাইরাল

আপডেট সময় ০৬:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০