ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমার ডান পায়ের মালিকানা আপাতত আমার নিয়ন্ত্রণে নেই

আকাশ নিউজ ডেস্ক: 

আমি ভালোই আছি।
শুধু আমার ডান পায়ের মালিকানা আপাতত আমার নিয়ন্ত্রণে নেই।
নিজ ইচ্ছায় এই পা নাড়ানো যাচ্ছে না! এমন আঁটসাঁট করে প্লাস্টার করা হয়েছে যে পায়ে কোনো চেতনা নেই!
৩ খানা বালিশের সহায়তায় ৩ তলায় পদোন্নতি হওয়ায় উনি (ডান পদ!) আমাকে কোনো রকম পাত্তা-ই দিচ্ছেন না!

আর এদিকে লোহার স্কেল হাতে নিয়ে আমি তৈরি থাকছি প্লাস্টারের ভিতর গুতিয়ে গুতিয়ে চুলকানোর জন্য!

১০ দিন পার হলো। আরও কিছুদিন আমাকে এভাবে বিছানা যাপন করতে হবে!
টেলিফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো শুভকামনার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
বি.দ্র: আমার ভাঙা পা নিয়ে হুমায়ূন আহমেদ কী ধরনের গীত রচনা করতেন এই বিষয়ে গবেষণা করে নিজেই একখানা লিখে ফেলেছেন Sohail Rahman! তার জন্য এক প্যাকেট ধন্যবাদ।

গানটা এতোই মনে ধরেছে যে কুদ্দুস বয়াতীকে দিয়ে রেকর্ড করিয়ে ফেলতে ইচ্ছা করছে! কিন্তু কবি বলেছেন ‘সব ইচ্ছাকে পাত্তা দিতে হয় না।’
আপনাদের জন্য গীতখানা এখানে সংযুক্ত করা হলো!

“শুনেন শুনেন দেশবাসি শুনেন দিয়া মন,
মেহেরদির এক পায়ের কথা করিব বর্ণন,
বাথরুমেতে হোঁচট খেয়ে গেলেন তিনি পড়ে,
পা ভাঙার সময়টা ভাই শুক্রবার ভোরে!

সমবেত: আহা বেশ বেশ বেশ! আহা বেশ বেশ বেশ!

ভেবেছিলেন মচকে গেছে, সারবে তাড়াতাড়ি
সাতখানা দিন রেস্টে নিয়ে থাকতে হবে বাড়ি
এক্সরে রিপোর্টে কইলো ভাঙছে পায়ের হাড়ও
প্লাস্টারে থাকিতে হইবে একুশটা দিন আরও

সমবেত: আহা বেশ বেশ বেশ! আহা বেশ বেশ বেশ!

মেহেরদি তাই আছেন ঘরে, বন্ধ ঘরের গেট
শুনেন শুনেন ফেবুবাসি, শুনেন দিয়া নেট
পা ভাঙিলে এমন খুশি কে হইয়াছে ভাই,
সেই খুশিতে আমি কুদ্দুস গান বান্ধিয়া যাই।

সমবেত: আহা বেশ বেশ বেশ! আহা বেশ বেশ বেশ!

শোনেন শোনেন শোনেন সবে, ভাঙা পায়ের গান
মেহেরদি সকলের কাছে দোয়াখানি চান!
পা ভাঙনের পার্টি হইবে দেইখা শুভক্ষণ
যারা যারা করবেন দোয়া, পাইবেন নিমন্ত্রণ।

সমবেত: আহা বেশ বেশ বেশ! আহা বেশ বেশ বেশ!”

(ফেসবুক থেকে সংগৃহীত)

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমার ডান পায়ের মালিকানা আপাতত আমার নিয়ন্ত্রণে নেই

আপডেট সময় ০৪:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০