ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় বর্জ্য থেকে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। এ নিয়ে বিশেষ প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। বিদেশি একটি কোম্পানির সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চুক্তি করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে আমিন বাজারে নির্মিতব্য দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে ঢাকা শহরের রাস্তাঘাট এবং খাল-বিলসহ যত্রতত্র ময়লা পড়ে থাকবে না।

শনিবার ডিএনসিসির আওতাধীন আমিন বাজারে অবস্থিত ডাম্পিং স্টেশন এবং গাবতলীর মেকানিক্যাল ওয়ার্কশপ পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর এম সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম প্রমুখ।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে সেখানে প্রতিদিন তিন হাজার টন ময়লা-আবর্জনা প্রয়োজন হবে। এত পরিমাণ ময়লা-আবর্জনা সংগ্রহ করে বিদ্যুৎ প্লান্টে দিলে ঢাকা শহরের যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তূপ আর থাকবে না।

এলজিআরডি মন্ত্রী বলেন, চুক্তি হওয়ার ১৮ মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। যদিও তারা এর থেকে কিছুটা সময় বেশি চেয়েছে। সেখানে প্রতিদিন প্রায় ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

সারা বাংলাদেশে এবার ভয়াবহ বন্যায় গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে একনেকে একটি প্রকল্প পাস করে সারা বাংলাদেশে অর্থ বরাদ্দ দেওয়া হবে। ঢাকা শহরে জলাবদ্ধতা দূর করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় নানা পদক্ষেপ হাতে নিয়েছে। সরকার দিনরাত সারা দেশে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঢাকায় বর্জ্য থেকে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন হবে

আপডেট সময় ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০