ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্বাস্থ্যের কর্মকর্তাদের গণমাধ্যমে কথা বলতে অনুমতি নিতে হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

এখন থেকে গণমাধ্যমে সাক্ষাৎকার ও টকশোতে অংশ নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের মহাপরিচালকের (ডিজি) কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া সাক্ষাৎকার বা টকশোতে ন্যূনতম পরিচালক পর্যায়ের কর্মকর্তারা অংশ নিতে পারবেন।

শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্ন প্রচারমাধ্যম অনুষ্ঠানে মুখপাত্র হিসেবে অংশ নেন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। কিন্তু নিয়মিত ব্রিফিং ছাড়া এসব বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

এ কারণে প্রচারমাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে যথাযথ বিধি-বিধান থাকা উচিত। এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়া বা অনুষ্ঠানে অংশগ্রহণের আগে সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকের অনুমতি নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

স্বাস্থ্যের কর্মকর্তাদের গণমাধ্যমে কথা বলতে অনুমতি নিতে হবে

আপডেট সময় ০৮:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০