ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বাণিজ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের আলোচনা জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ জুতা চুরি নিয়ে সংঘর্ষ, জবিতে সাংবাদিকসহ আহত ১৩ বংশালে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

ঢাকায় আনা হচ্ছে করোনা আক্রান্ত সাংসদ ফজলে করিমকে

আকাশ জাতীয় ডেস্ক:   

করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রামের রাউজান উপজেলার সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।

বুধবার সকালে সাংসদের ছেলে ফারাজ করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকার অ্যাপোলো হাসপাতালে তার বাবাকে ভর্তি করা হবে।

এর আগে সর্দি-জ্বর থাকায় গত সোমবার (১৭ আগস্ট) সকালে করোনা টেস্টের নমুনা দিয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি শহরের বাসায় আইসোলেশনে ছিলেন।

করোনা সংক্রমণের শুরু থেকে এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া ১৩ আগস্ট থেকে নির্বাচনী এলাকায় জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতেও ব্যস্ত ছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

ঢাকায় আনা হচ্ছে করোনা আক্রান্ত সাংসদ ফজলে করিমকে

আপডেট সময় ০৪:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০