ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে বাল্য বিয়ের অপরাধে বরের কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ে করার অপরাধে বরকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খানসামা ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এই আদেশ দেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপনে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া গ্রামের হঠাৎ পাড়ার রোমানাথ রায়ের ছেলে রনি রায় (২৩) পার্শ্ববর্তী মালি পাড়ার ঋষি বাবুর মেয়ে লতা রায়ের (১৬) সাথে বিয়ে হয়। এই খবর জানতে পেরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে।

খানসামা ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী বরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে বাল্য বিয়ের অপরাধে বরের কারাদণ্ড

আপডেট সময় ০৮:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০