ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমার ঈদ ভাগ হয়ে গেছে : মাহি

অাকাশ বিনোদন ডেস্ক:

এখন তো আমার ঈদ ভাগ হয়ে গেছে। বাবার মা ও শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ঈদ পালন করি। বেশ ক’বছর ধরেই নিজের আয়ের টাকা দিয়ে কোরবানি দেই। দারুণ প্রশান্তি লাগে।

এবার ঈচ্ছে ছিল কোরবানির টাকা বন্যাকবলিত এলাকার মানুষের সাহায্যে পাঠিয়ে দেই। পরে ভেবেছি তাদের সাহায্য করলেও কোরবানি দিতে হবে, দেব।

ঈদের দিন বাহারি আইটেমের রান্না নিয়ে ব্যস্ত থাকব। বিকালের দিকে বের হব। বন্ধুদের সঙ্গেই বের হব। মন যেদিকে চায় ঘুরব। আবার আত্মীয়দের বাড়িতেও বেড়াতে যাব। সিনেমাও দেখতে পারি। এখন তো আর সাধারণ মানুষের মতো ঘুরতে পারি না। তাই মাঝে মাঝে খারাপ লাগে। অনেকটা লুকিয়ে ঘুরতে হয়।

আমার কাছে শৈশবের ঈদই আসল ঈদ। এখন হল দায়িত্ব পালন। তবে এখনও আনন্দ আছে। সেটা শৈশবের ঈদের মতো নয়। এখন কাজের ব্যস্ততা বাড়ছে। চাইলেও তাই আগের মতো ফ্রি হয়ে ঘুরতে ফিরতে পারি না।

এই যেমন ঈদের আগে রাত জেগে সবাই কত আনন্দ করে মেহেদি দিতাম, এখন তো সেটা হয় না। এখন বাবা মায়ের আগের মতো শাসন না থাকলেও নিজেই নিজের শাসনকর্তা বনে গেছি।

আগে শপিংয়ের জন্য অপেক্ষা করতাম। কখন বাবা জামা কিনে দেবে। এখন আমি কিনে দেব বলে অনেকেই অপেক্ষায় থাকে। এটিও এক ধরনের আনন্দ।

আসলে সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের আনন্দ নেয়ার মাধ্যমও বদলায়। বদলে যাওয়া সময়ের সঙ্গে আগের সময়ের তুলনা করা বোকামি। এখন যেভাবে যে স্থানে আছি সে স্থান থেকেই সুখে থাকতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

আমার ঈদ ভাগ হয়ে গেছে : মাহি

আপডেট সময় ০১:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭