ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৭, আহত ১৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৃহস্পতিবার সকালের দিকে মুম্বাইয়ের ভেন্ডি বাজার এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে নিহত হয়েছে ৭ জন, আহত অন্ততপক্ষে ১৫ জন। আহতদের স্থানীয় জেজে হাসপাতালে চিকিৎসা চলছে। এখনও প্রায় ৩০ জনের মতো মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

জানা গেছে দক্ষিণ মুম্বাইয়ের ব্যস্ততম ভেন্ডি বাজার এলাকায় অবস্থিত মৌলানা সৌকত আলি রোডের পুরাতন আরসিওয়ালা ভবনটিতে নয়টি পরিবার বাস করতো। ঘর ছিল ১২ টি, নিচের তলায় একটি বিশাল গুদামঘরও ছিল।

দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় দুযোর্গ মোকাবিলা দল (এনডিআরএফ), ফায়ার সার্ভিস। কিন্তু জনবসতিপূর্ণ এলাকা হওয়ার প্রাথমিক ভাবে উদ্ধারকাজ ব্যহত হয় যদিও পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

গ্রেটার মুম্বাই পৌরসভার এক কর্মকর্তা জানান ‘সকাল ৮.৪০ মিনিট নাগাদ ভবন ভেঙে পড়ার একটি ফোন আসে। এরপরই আটকে পড়া মানুষদের উদ্ধারের দ্রুততার সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়।

গত ১২ বছরের মধ্যে মঙ্গলবার থেকে টানা দুইদিনের বর্ষণের ফলে পানির তলায় চলে যায় বাণিজ্য নগরী মুম্বাই। পুলিশের প্রাথমিক ধারনা বৃষ্টির কারণেই ওই বাড়িটির ভিত আলগা হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এনডিআরএফ’এর কর্মকর্তা জানান ‘ভেঙে পড়া বহুতল ভবনটির নিচে প্রায় ৪০ জনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। আমাদের ৪৩ জনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে আছেন’।

Tag :
আপলোডকারীর তথ্য

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৭, আহত ১৫

আপডেট সময় ১১:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭