ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাস্তাগুলো এখন `পাসএবল` আছে: সেতুমন্ত্রী

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তাগুলো এখন `পাসএবল` আছে। আজ যাত্রী চাপ বাড়বে। তারপরেও সমস্যা হবে না। গত ঈদের তুলনায় এবার যানজট কম। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাস্তা প্রস্তুত আছে। রাস্তায় সব ধরনের যান চলাচলে উপযোগী। তবে যানজট হবে না এটা নিশ্চিতভাবে বলতে পারছি না। এছাড়া রাস্তার কারণে এবার কোনো রুটে যানজট নেই।

তিনি আরো বলেন, ভিআইপিদের উল্টো পথে যাত্রার কারণে অনেক সময় যানজট সৃষ্টি হয়। এবার ভিআইপি হোক আর যেই হোক উল্টো পথে আসলেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এখন পচনশীল, ওষূধ ও পোশাকশিল্পের কাঁচামাল ছাড়া কোনো ভারী যানবাহন চলবে না। ফিটনেসবিহীন গাড়ি পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাস্তাগুলো এখন `পাসএবল` আছে: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭