ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মারা গেলেন সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক:  

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সমবায় ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিছার মারা গেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টায় তিনি রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে।

পরিবার সূত্র জানায়, গত ২ জুলাই তার প্রথম করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বার পরীক্ষায় করোনা আসে পজিটিভ। এর পর থেকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম মাহবুব আলম জানান, ঢাকা থেকে তার মরদেহ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে আনার প্রক্রিয়া চলছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর-৩ আসনের সংসদ সদস্য রআম উবায়দুল মোকতাদির চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় মারা গেলেন সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান

আপডেট সময় ১১:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০