ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোহনপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামে মোক্তার আলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বাড়ির অদূরে থাকা বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

নিহত মোক্তার চাঁদপুর গ্রামের জয়নাল আলীর ছেলে। সে স্থানীয় বসন্তকেদার উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

এদিকে খবর পেয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ ও পুলিশ পরিদর্শক খালেদুর রহমান তার সঙ্গে ছিলেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত মোক্তারের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত মোক্তারের বাবা জয়নাল হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোহনপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৬:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০