ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যৌতুক না দেওয়ায় নির্যাতন, দুধের শিশু নিয়ে ঘরছাড়া গৃহবধূ!

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় যৌতুকের কারণে বিয়ের এক বছরের মাথায় সদ্য ভূমিষ্ট শিশু নিয়ে ঘর ছাড়তে হয়েছে এক গৃহবধূর। তার নাম সাফিয়া বেগম (২৭)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর (বর্তমান অবস্থান লামা লহরী) গ্রামের নেফুর আলীর স্ত্রী।

গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় নবজাতক শিশুকে দেখতে মেয়েটির ভাই ও মা তার বাড়িতে গেলে যৌতুকের টাকার জন্যে তাদের উপর হামলা চালায় তার স্বামী নেফুর আলীগং। তাদের জিম্মি করে রাখে তারা। পরে খবর পেয়ে রাত ১০টায় মেয়ের স্বজনেরা আহত অবস্থায় উদ্ধার করেন তাদের।

জানা যায়, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর উপজেলার বাইশঘর গ্রামের মৃত বুজুর আলী ছেলে নেফুর আলীর সাথে দেওকলস ইউনিয়নের মৃত সুনা উল্লাহর মেয়ে সাফিয়া বেগমের বিয়ে হয় পারিবারিক ভাবে। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। বিভিন্ন সময়ে টাকা দিলেও আরও এনে দিতে চাপ প্রয়োগ করতো। না দিলে কারণে-অকারণে উঠতে-বসতে নির্যাতন চালানো হতো তার ওপর। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান-মুরুব্বিসহ একাধিক বার আপোষ-মিমাংসাও করেন। এরই মাঝে গত ৫ জুলাই সাফিয়ার একটি মেয়ে সন্তান জন্ম দেয়। নবজাতক শিশুকে দেখতে ১২ জুলাই সাফিয়ার বাড়িতে যান তার বড় ভাই গেদু মিয়া ও মা ফাতেমা বেগম। এসময় নেফুর আলী তাদের কাছে সন্তানজন্মকালীন সময়ের ব্যয়ভার হিসেবে ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে। ‘টাকার বিষয়ে এখন কিছু বলা যাবে না’ এ কথা বলা মাত্রই নেফুর আলী (৪৫), তার ভাই জুনেদ (৩০), লুৎফুর (৩৫) ও তাদের ভাগ্নে ফয়ছল (৩০) তাদের উপর হামলা চালায়। মারপিট করে আটকে রাখা হয় সবাইকে। পরে স্থানীয় যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল ও সাফিয়ার গ্রামের তারেক আহমদ দুলনসহ মুরুব্বিরা গিয়ে তাদের উদ্ধার করে।

নির্যাতিতা গৃহবধূ সাফিয়া জানান, অকথ্য নির্যাতন সহ্য করে এক বছর পার করেছি স্বামীর সংসারে। ভেবেছিলাম সন্তানের মুখ দেখে হয়তো পরিবর্তন হবে তার। উল্টো নবজাতকের উছিলায়ও টাকা দাবি করে সে। যৌতুকের জন্যই সেদিন আমার মা-ভাইসহ আমাকে মারধর করে তারা।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাফিয়ার স্বামী নেফুর আলী কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

যৌতুক না দেওয়ায় নির্যাতন, দুধের শিশু নিয়ে ঘরছাড়া গৃহবধূ!

আপডেট সময় ০৫:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০