ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি নির্বাচনে না আসলে বোমা সন্ত্রাস সৃষ্টি হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না আসলে দেশে আবারও বোমা সন্ত্রাস সৃষ্টি হবে। জঙ্গিবাদ আবারও সক্রিয় হবে। তাই বিএনপি আবার নির্বাচনে আসুক সেটা কাম্য। বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে এসব জানান তিনি।

তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে আমরা সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ওই বাসের কাউন্টারও বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, এই মুহূর্তে দেশের সব সড়ক যানবাহন চলাচলের উপযোগী। এমনকি বন্যাকবলিত এলাকার সড়কগুলোও যানবাহন চলাচলের উপযোগী করে ফেলা হয়েছে। তাই এই মুহূর্তে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক।

এসময় বাস মালিকদের দাবির প্রেক্ষিতে গাবতলীতে একটি ইউলুপ নির্মাণের বিষয়ে সেখান থেকেই স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি নির্বাচনে না আসলে বোমা সন্ত্রাস সৃষ্টি হবে: কাদের

আপডেট সময় ১২:৫৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭