ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বালিশকাণ্ড: আসিফের জামিন আবেদন কার্যতালিকা থেকে ‘বাদ’

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্যান্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির এক মামলায় ঠিকাদার আসিফ হোসেনের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে রোববার (৫ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে একই ঘটনায় করা আরেক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে শর্তসাপেক্ষে হাইকোর্টের দেওয়া জামিন ১ জুলাই স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত।

খুরশীদ আলম খান জানান, তার আইনজীবী বলছেন আরেক মামলায় জামিন স্থগিত হয়েছে তাই এই মামলা তারা আউট অব লিস্ট চান। এর পর আদালত আদেশ দেন।

পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্যান্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে শর্তসাপেক্ষে ২৯ জুন জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

দু’টি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন আসিফ হোসেন। এর মধ্যে একটিতে বিদেশ না যাওয়া, পাসপোর্ট জমা রাখা ও তদন্তে ব্যাঘাত না ঘটানোর শর্তে নিয়মিত কোর্ট খোলার এক সপ্তাহ পর পর্যন্ত তাকে জামিন দিয়েছেন ভার্চ্যুয়াল আদালত। অপর মামলাটির শুনানি ৫ জুলাই নির্ধারণ করা ছিলো।

গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় দুদক এ দুই মামলা করে। তারপর থেকে কারাগারেই আছেন আসিফ হোসেন। দু’টি মামলায় ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ও ৭ কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। এ ঘটনা বালিশকাণ্ড নামে পরিচিতি পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বালিশকাণ্ড: আসিফের জামিন আবেদন কার্যতালিকা থেকে ‘বাদ’

আপডেট সময় ০৫:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০