ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিবন্ধীর আশা পূরণ করলো জায়েদ খানের ‘সাপোর্ট’

আকাশ বিনোদন ডেস্ক : 

পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া ভাইজোড়া গ্রামের শারিরীক প্রতিবন্ধী মো. ইমদাদুল শিকদার। উপার্জনে অক্ষম। তার পরিবারের সদস্য সংখ্যা চারজন। বড় ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে আর ছোট ছেলে প্রথম শ্রেণিতে পড়ে। মানুষের কাছে সাহায্য চেয়ে চেয়ে জীবিকা নির্বাহ করেন। করোনা পরিস্থিতিতে একাধিকবার তার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জায়েদ খানের মানবকল্যাণ মূলক সংগঠন ‘সাপোর্ট’। সাম্প্রতি তিনি সংগঠনটির নেতৃবৃন্দের মাধ্যমে জায়েদ খানের কাছে একটি দোকান প্রতিষ্ঠা করে দেওয়ার আবদার করেন।

মানুষের দ্বারে দ্বারে আর যেন হাত পাততে না হয় এই ভাবনায় ইমদাদুল মুদি দোকান প্রতিষ্ঠা চাই।কিন্তু অতি দারিদ্র্যের কারণে নেই কোনো নিজস্ব পুঁজি। ‘সাপোর্ট’ এর মাধ্যমে জায়েদ খাঁন বিষয়টি জানতে পারলে তার আশা পূরণের জন্য এগিয়ে আসেন তিনি।

জায়েদ খান বলেন, ‘ইমদাদুল শারিরীক প্রতিবন্ধী। আপনারা হয়তো ছবিতে খেয়াল করবেন,তার দুটি পা বিকল। তার আয়ের পথও নেই।তবে, তিনি সাবলম্বী হতে চান। আমিও চেয়েছি আমার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে তার সেই পথটা তৈরি করতে। আগামীকাল সকাল ১১ টায়, পিরোজপুরের সুযোগ্য পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান উপস্থিত থেকে দোকান উদ্বোধন করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। “সাপোর্ট” এর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ পুলিশ সুপার মহোদয়ের কাছে, এই মহতী উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য।’

এ নায়ক আরও বলেন, ‘স্ত্রী ও দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিল ইমদাদুল। সাম্প্রতি তিনি আমার সংগঠন “সাপোর্ট” নেতৃবৃন্দের সাথে দেখা করেন এবং একটি দোকান প্রতিষ্ঠা করতে পারলে জীবিকা নির্বাহ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। যাতে মানুষের দ্বারে দ্বারে হাত পাততে না হয়। ছোটখাটো একটি মুদি টাইপ দোকান করতে পারলে তার আর মানুষের কাছে আর হাত পাততে হবে না। আজ থেকে ইমদাদুলের মানুষের কাছে হাত পেতে চলার দিন শেষ।

পরিশেষে, নিজেই উপার্জন করে পরিবার নিয়ে ভাল থাকুক ইমদাদুল এই প্রত্যাশা করেন জায়েদ খান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিবন্ধীর আশা পূরণ করলো জায়েদ খানের ‘সাপোর্ট’

আপডেট সময় ০৬:১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০