ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

রায় ছাপিয়ে আলোচনায় আইএসের টুপি

আকাশ জাতীয় ডেস্ক:

চার বছর আগে হলি আর্টিজান বেকারিতে সংঘটিত জঙ্গি হামলার রায় ঘোষণা হয় ২০১৯ সালের ২৭ নভেম্বর। বিচারিক আদালতের রায়ে আট আসামির সাতজনের মৃত্যুদণ্ড হয়। রায়ের দিন দুজন আসামির মাথায় একই ধরনের টুপি পরিধানকে কেন্দ্র করে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। যেই ধরনের টুপি আসামিরা পরেছিল তা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

এই মামলার রায়কে ছাপিয়ে আলোচনায় আসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের পরা একটি টুপি। টুপিতে থাকা লেখা মিলে যায় আইএসের চিহ্নের সঙ্গে। রায় ঘোষণার পর রিগ্যানকে যখন এজলাস থেকে বের করা হয়, তখন তার মাথায় ছিল ওই টুপি। এই টুপি কোথা থেকে এলো তা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। পুলিশ ও কারাকর্তৃপক্ষ আলাদা কমিটি করেও টুপির কোনো উৎস বের করতে পারেনি।

শেষ পর্যন্ত গত বছর ৩ ডিসেম্বর অন্য একটি মামলার হাজিরা দিতে আসা আদালতে রিগ্যান জানান, রায়ের পর বের হওয়ার সময় কেউ একজন তাকে টুপিটি দেন। তবে যে টুপিটি দিয়েছেন তাকে তিনি চিনতে পারেননি।

তিনি বলেন, কালেমায় শাহাদাত লেখা ছিল টুপিতে, তাই ভালো লাগায় টুপিটি নিয়েছি। প্রিজন ভ্যানে ওঠার পর রাজীব গান্ধী আমার কাছ থেকে ওই টুপিটি নিয়ে পরেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

রায় ছাপিয়ে আলোচনায় আইএসের টুপি

আপডেট সময় ১২:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০