ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১০ বছরে সূর্য কতটা বদলেছে, দেখুন নাসার বিস্ময়কর ভিডিও

আকাশ আইসিটি ডেস্ক : 

গত এক দশকে পৃথিবীর জীবনযাত্রায় অনেক পরিবর্তন হয়েছে। বদলেছে জলবায়ু ও প্রাণীকুলের জীবনযাপন। তেমনই থেমে থাকেনি মহাবিশ্বও।

এই সময়ে সৌরজগতের প্রধান অভিভাবক ‘সূর্যের’ কতটা পরিবর্তন হয়েছে, তার একটি ক্ষণিক মুহূর্ত তুলে ধরেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

গত ১০ বছর ধরে নাসার সোলার ডাইনামিকস অবজার্ভেটরি সূর্যের ৪২.৫০ কোটি উচ্চ রেজুলেশনের ছবি সংগ্রহ করেছে। সেসব ছবির সময়কে ত্বরাণ্বিত করে (টাইম ল্যাপ্স) মাত্র এক ঘণ্টায় সূর্যের এক দশকের ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে।

‘আ ডিকেড অব সান’ শিরোনামে ভিডিওটি আপলোডের কয়েক মুহূর্তেই ৬ লাখ ভিউ হয়েছে।

নাসার এই গবেষণা নয়া দিগন্ত খুলে দেবে বলে মনে করেছেন গবেষকরা। সূর্যের পুঙ্খানুপুঙ্খ আচরণ গবেষণায় নতুন মাত্রা যোগ দেবে এই টাইম ল্যাপ্স ভিডিও ও সাড়ে ৪২ কোটি ছবি।

ফলে আরও সহজ হলো সূর্যের চৌম্বক ক্ষেত্র, সুমেরু ও কুমেরুর এবং সৌরজগতের ওপর প্রভাব নিয়ে গবেষণা।

এছাড়া নাসার এই ভিডিও দেখে বিজ্ঞানীরা ধারণা করতে পারবেন, ১১ বছরের সৌরচক্রে কীভাবে ওঠানামা ঘটে সূর্যের। পাশাপাশি নিকটবর্তী নক্ষত্রগুলো কীভাবে সৌরজগতকে প্রভাবিত করে।

বিজ্ঞানীদের মতে, সূর্যের চৌম্বকক্ষেত্র একটা চক্র পরিভ্রমণ করে। তাকেই সৌরচক্র বলে।

প্রতি ১১ বছর অন্তর সূর্যের চৌম্বকক্ষেত্র স্থান পরিবর্তন করে। আর এর উত্তর ও দক্ষিণ মেরু জায়গা বদল করে। সেই চক্রে দেখা গেছে, ৬১ মিনিটের মধ্যে একটা দশকের কাজ সেরে ফেলেছে সূর্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

১০ বছরে সূর্য কতটা বদলেছে, দেখুন নাসার বিস্ময়কর ভিডিও

আপডেট সময় ১০:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০