ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না : বিচারপতি মানিক

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেছেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট। পাকিস্তানের পক্ষে তিনি কাজ করেছেন। তিনি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলেন। আজ দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড প্রসঙ্গে বিচারপতি মানিক বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এতে কোন সন্দেহ নেই। আর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে প্রত্যক্ষভাবে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত। ওই হামলার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দিতে চেয়েছিলেন।

ষোড়শ সংশোধনীর রায় প্রসঙ্গে শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের অবজারভেশনে তিনি লিখেছেন, এদেশ ও জাতি এক ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয়নি। এগুলো প্রধান বিচারপতির লেখা নয়। পাকিস্তানের আইএসআই এই রায় লিখে দিয়েছে। উনার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নস্যাৎ করা। বঙ্গবন্ধুকে হেয় করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না : বিচারপতি মানিক

আপডেট সময় ০৭:০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭