ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

ছুটিতে থাকা প্রবাসীদের কুয়েতে ফিরতে পিসিআর সনদ লাগবে

আকাশ জাতীয় ডেস্ক: 

ছুটিতে থাকা বাংলাদেশিসহ প্রবাসীদের কুয়েতে প্রবেশ করতে করোনা পরীক্ষার (পিসিআর) সনদ দেখাতে হবে।

একই সঙ্গে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচও তাকে বহন করতে হবে। ১০ জুন দেশটির সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এমন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দেশটির স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে স্বাস্থ্যবিধি প্রয়োগের জন্য সর্বোচ্চ স্থায়ী কমিটির বৈঠকে এই আলোচনা হয় বলে দৈনিক আল সিয়াসা এবং আরব টাইমসে প্রতিবেদন প্রকাশিত হয়।

পত্রিকা দুটির প্রতিবেদনে বলা হয়, ছুটি শেষে প্রত্যাবর্তনকারীদের কুয়েতে ফিরে পিসিআর পরীক্ষার সনদ দেখানো ও কোয়ারেন্টাইন খরচ বহন বাধ্যতামূলক করার সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশটির বিমান সংস্থাগুলো ভ্রমণকারীদের করোনাভাইরাসমুক্ত সার্টিফিকেট উপস্থাপন নিশ্চিত করবে বলে জানা গেছে।

ছুটিতে গিয়ে আটকেপড়া প্রবাসীদের আগস্ট থেকে কুয়েতে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

ছুটিতে থাকা প্রবাসীদের কুয়েতে ফিরতে পিসিআর সনদ লাগবে

আপডেট সময় ০৯:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০