ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

লিবিয়ায় ৮ বাংলাদেশিকে জিম্মি : দালালদের মুক্তিপণ দাবি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবৈধভাবে লিবিয়া যাওয়ার সময় দালালদের হাতে জিম্মি হয়ে নানা নির্যাতনের মুখে দিন পার করছেন মাদারীপুরের রাজৈর উপজেলার একই গ্রামের ৭ যুবকসহ ৮ জন। দালালের খপ্পরে পড়া এসব ভুক্তভোগীর পরিবারের কাছে মুক্তিপণের টাকা আদায়ে তাদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েই চলছে বলে জানা গেছে।

এসব যুবকের শারীরিকভাবে নির্যাতন করে ইমোর মাধ্যমে ভিডিও কল দিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হচ্ছে মুক্তিপণের টাকা। এই ঘটনায় জড়িত থাকায় দালালচক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৮।

জানা গেছে, চলতি বছরের ৬ই মার্চ অবৈধভাবে বিমানপথে লিবিয়া যাবার সময় দালালদের হাতে জিম্মি হয়ে পড়েন মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামের নগেন বাড়ৈর ২০ বছর বয়সী ছেলে নিতাই।

তখন থেকে দালালরা নিতাইকে শারীরিক নির্যাতন করে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করছে মুক্তিপণের টাকা। সবশেষ, দালালদের ৭ লাখ টাকা দিয়েও নিতাইয়ের মুক্তি না হওয়ায় আতঙ্কিত তার পরিবার।

নিতাইয়ের মা সুমিত্রা বাড়ৈ বলেন, ‘আমার সন্তানকে এনে দাও বাবা। আমার সন্তানকে তোমাদের কাছে ভিক্ষা চাই।’ নিতাইয়ের বাবা নগেন বাড়ৈ বলেন, ‘আমার আর মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নেই। যা ছিল সব বিক্রি হয়ে গেছে আর কিছু নেই।

শুধু নিতাই নয়, রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামের ৭ যুবক ও বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার এক যুবক মানব পাচারকারী দালালচক্রের সদস্য শহিদুল মাতুব্বরের হাতে জিম্মি রয়েছে। এমন ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা জানান তারা বলতে পারবে না এ পর্যন্ত কত টাকা দিয়েছে দালালদের। মানুষের কাছ থেকে এনে এনে শুধু দিয়েই গেছেন তারা।

দীর্ঘদিন ধরে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি দালাল শহিদুলের বাবা সিরাজ মাতুব্বরকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ধুয়াটি গ্রামের বাড়ি থেকে আটক করেছে র‌্যাব।

মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, ভুক্তভোগী পরিবারের কাছে থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত সহযোগিতা করা হবে।

এই যুবকদের সঙ্গে একই সময়ে জিম্মি হওয়া শিবচর উপজেলার আরও ১০জন যুবকের প্রত্যেকের পরিবার ৪ লাখ ৮০ হাজার টাকা করে দেয়ায় তাদের মুক্তি দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

লিবিয়ায় ৮ বাংলাদেশিকে জিম্মি : দালালদের মুক্তিপণ দাবি

আপডেট সময় ০৬:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭