ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

তিন মাস পর খুলল কুয়েতের সব মসজিদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে দেয়া বিধিনিষেধ শিথিল করে তিন মাস পর কুয়েতের মসজিদগুলো খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা মেনে আবাসিক এলাকা এবং কম জনবহুল অঞ্চলগুলিতে মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেয়া হয়।

দেশটির ইসলামিকবিষয়ক মন্ত্রী ডাক্তার ফাহাদ আল আফাসি এক বিজ্ঞপ্তিতে জানান, ১০ জুন জোহর থেকে আবাসিক এলাকা এবং কম জনবহুল অঞ্চলগুলির মসজিদগুলো ৫ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হয়েছে।

তিনি জানান, শুক্রবার জুমার খুতবা ও নামাজ কেবল কুয়েত সিটির গ্রান্ড মসজিদে অনুষ্ঠিত হবে। এতে শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন ও কর্মীরা অংশগ্রহণ করতে পারবেন। তা সরকারি টেলিভিশনে সরাসরি প্রচার করা হবে। কুয়েত সরকারের ঘোষিত তৃতীয় ধাপে বাকি অন্য সব মসজিদে জুমার নামাজ চালু করা হবে।

মসজিদ খুলে দিলেও মুসল্লিদের জন্য বেশকিছু বিধিনিষেধ থাকছে। সেগুলো হলো আজানের ৫ মিনিট আগে মসজিদগুলো খুলতে হবে, আজানের ৫ মিনিট পর জামায়াত শুরু হবে, বাসা থেকে ওযু করে আসতে হবে, হাত জীবাণুমুক্ত রাখতে হবে, নামাজের জন্য আলাদা জায়নামাজ সঙ্গে আনতে হবে, মসজিদে, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাসায় নামাজ পড়তে হবে এবং নামাজরত অবস্থায় মাস্ক ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে গত ১২ মার্চ কুয়েতে সব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছিল দেশটির সরকার। এরপর থেকে মুসল্লিরা ঘরেই নামাজ আদায় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

তিন মাস পর খুলল কুয়েতের সব মসজিদ

আপডেট সময় ০১:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০