ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে গ্রুপের রক্তের মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

রক্তের গ্রুপের সঙ্গে করোনাভাইরাস সংক্রমণের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক জেনেটিক টেস্টিং জায়ান্ট প্রতিষ্ঠান ২৩অ্যান্ডমি।

এই ভাইরাস সংক্রমণের সঙ্গে মানুষের জেনেটিক ফ্যাক্টর জড়িত কিনা তা নিয়ে গবেষণা করছিল এই বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান।

কয়েক লাখ করোনা আক্রান্ত রোগীর ডিএনএ ডাটাবেজ বানিয়েছে এই কোম্পানি।

আক্রান্ত রোগীদের জিনের গঠন বিন্যাস বিশ্লেষণ করে কোম্পানিটি জানিয়েছে, জিন ও রক্তের গ্রুপের সঙ্গে ভাইরাসের সম্পর্ক রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

বিজ্ঞানীরা দাবি করেছেন, সংক্রমণ কতটা ছড়াবে তা অনেকটাই নির্ভর করে এই রক্তের গ্রুপের ওপরে।

সাড়ে সাত লাখ করোনা রোগীর ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করছেন, ‘ও’ রক্তের গ্রুপ যাদের, তাদের মধ্যে করোনা সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কম।

আর ‘এ’ রক্তের গ্রুপ যাদের, তাদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেশি।

বিজ্ঞানীদের দাবি, ‘এ’ গ্রুপের মধ্যেই নাকি করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে। তুলনামূলকভাবে ‘ও’ গ্রুপ অনেকটাই সুরক্ষিত।

২৩অ্যান্ডমির গবেষকরা দাবি করেছেন, স্পেন ও ইতালির ১৬০০ জন কোভিড পজিটিভ রোগী, যারা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছিল, তাদের রক্তের গ্রুপ ছিল ‘এ’।

এ ছাড়া এই রক্তের গ্রুপের রোগীদের ৫০ শতাংশকেই ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যে গ্রুপের রক্তের মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি!

আপডেট সময় ১২:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০