ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবধান, ‘ঢাকা অ্যাটাক’ আসছে!!

অাকাশ বিনোদন ডেস্ক:

আগামী ৬ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’। এরই মধ্যে ছবিটি নিয়ে বেশ কৌতূহল আছে দর্শকদের মধ্যে। অ্যাকশন ধাঁচের ছবিটির গল্প লিখেছেন গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ার। ফলে ঢাকাই ছবিতে চিরচেনা পুলিশকে এবার অন্যভাবে আবিষ্কার করবে দর্শক। ছবিতে সোয়াট পুলিশ, বোমা নিষ্ক্রিয় দলসহ নানা চমক থাকছে। শুটিংয়ের বন্দুক থেকে শুরু করে কসটিউম—সবকিছু ছিল আসল।

গত শনিবার ‘ঢাকা অ্যাটাক’ ছবির অভিনেতা আরেফিন শুভ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে ফেসবুক লাইভে এসেছিলেন। সেদিন ইউটিউবে প্রকাশ করা হয় ছবিটির টিজার। পরিচালক দীপংকর দীপন জানালেন, ছবিটি দেশে মুক্তি পাওয়ার পর আগামী ২০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে বিশ্বের বিভিন্ন দেশে।

গত বছরের ২২ নভেম্বর প্রকাশিত হয়েছিল এই ছবির ‘ফার্স্ট লুক’ এবং এ বছর ৬ আগস্ট প্রকাশ পায় প্রথম অফিশিয়াল পোস্টার। দীপংকর দীপন বললেন, খুব শিগগির প্রকাশ করা হবে সিনেমার গানগুলো।

ফেসবুক লাইভে এসে আরেফিন শুভ বলেন, ‘শুটিং অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু ছবির কারিগরি অংশটুকু সুন্দরভাবে উপস্থাপনের জন্য ছবি মুক্তিতে সময় লাগছে।’ তাঁর সঙ্গে একমত হয়ে শতাব্দী ওয়াদুদ বলেন, ‘ভালো জিনিসের জন্য সময় দিতে হয়।’ অভিনেতা এ বি এম সুমন বর্ণনা দিলেন তাঁর শুটিং-অভিজ্ঞতার কথা। সোয়াট পুলিশের ১৩-১৪ কেজি ওজনের কসটিউম পরে বান্দরবানের পাহাড়ে উঠতে হয়েছে তাঁকে।

ছবি অভিনয় করেছেন মাহিয়া মাহি, নওশাবা, হাসান ইমাম। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নায়ক আলমগীর এবং শিপন মিত্র। ঢাকা, বান্দরবান এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ‘ঢাকা অ্যাটাক’-এর শুটিং হয়েছে। বাংলা ছবির দুর্দিনে ‘ঢাকা অ্যাটাক’ নতুন কী যোগ করে, সেটাই দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাবধান, ‘ঢাকা অ্যাটাক’ আসছে!!

আপডেট সময় ০১:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭