ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাইরেসির কবলে ‘আ জেন্টলম্যান’

অাকাশ বিনোদন ডেস্ক:

‘ভদ্রলোক’কে এখন ইন্টারনেটে পাওয়া যাচ্ছে! মানে, আ জেন্টলম্যান ছবিটি ইন্টারনেটে দেখতে পাওয়া যাচ্ছে। অথচ মাত্র তিন দিন আগে গত শুক্রবার বলিউডে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা আর জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ছবিটি। যেনতেন হল প্রিন্ট না, ছবিটির রীতিমতো ভালো প্রিন্টের ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হচ্ছে অহরহ।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এ খবর নিশ্চিত করে জানিয়েছে, আ জেন্টলম্যান-এর এইচডি (হাই ডেফিনেশন) ভার্সন পাওয়া যাচ্ছে বিভিন্ন টরেন্ট সাইটে (ছবি, নাটক ইত্যাদি ডাউনলোড করার জন্য পাইরেটেড ওয়েবসাইট)। মোটকথা, পাইরেসি করে বা অবৈধ উপায়ে ছবিটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে। এ পর্যন্ত মোটামুটি চার কোটি রুপির মতো আয় করলেও এখন মনে হচ্ছে, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আ জেন্টলম্যানকে। কারণ, এখন হলে না গিয়ে ঘরে বসেই দর্শক অবৈধভাবে দেখতে পারবেন ছবিটি। ঠিক একই রকম ক্ষতির মোকাবিলা করতে হচ্ছে একই দিনে মুক্তি পাওয়া বাবুমশাই বন্দুকবাজকে। মুক্তির আগের দিন নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সূত্র: ইন্ডিয়া টুডে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পাইরেসির কবলে ‘আ জেন্টলম্যান’

আপডেট সময় ০১:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭