ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিক্ষোভে উত্তাল নিউইয়র্ক, লুটপাট, কারফিউ জারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে সেন্ট্রাল ম্যানহাটনে নামি-দামি অনেক দোকান, শো-রুমে লুটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে কারফিউ জারি করা হয়েছে।

বিক্ষোভের সময় নিউইয়র্কের ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউয়ে স্বনামধন্য ফ্যাশন স্টোর মাইকেল কোরস’সহ নাইকি, লেগোতে লুটের ঘটনা ঘটেছে। এ ছাড়া লুট হয়েছে মিডটাউনের অনেক ইলেকট্রনিকস শপ। এমন অবস্থায় সেখানে স্থানীয় সময় বুধবার সকাল ৫ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত শহর জুড়ে কয়েক’শ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, ম্যাডিসন অ্যাভিনিউতে অনেকগুলো দোকান লুট হয়েছে। এই পরিস্থিতি ‘সত্যিকার অর্থে অগ্রহণযোগ্য’। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিক্ষোভে উত্তাল নিউইয়র্ক, লুটপাট, কারফিউ জারি

আপডেট সময় ০৩:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০