ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জর্জ ফ্লয়েড হত্যা: বিক্ষোভ দমাতে যুক্তরাষ্ট্রে কারফিউ জারি

আকাশ জাতীয় ডেস্ক: 

শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় বিক্ষোভ দমন করতে অবশেষে বিভিন্ন শহরে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

পুলিশের বিরুদ্ধে এ বিক্ষোভ ৩০টিরও বেশি শহরে দাঙ্গায় রুপ নিয়েছে। পুলিশ স্টেশন আগুন দেয়াসহ শহরের বিভিন্ন দোকানপাট ও কনভেনিয়েন স্টোরে লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ট্রাম্প প্রশাসন এ কারফিউ জারি করে। খবর বিবিসির।

রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেও বিক্ষোভ দমাতে ব্যর্থ হয়েছে মার্কিন পুলিশ। এ কারণে মিনিসোটার মিনিয়াপোলিশ, আটলান্টা, লসঅ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, পোর্টআইল্যান্ড লুইসভিলেসহ বেশ কয়েকটি নগরীতে সারারাত কারফিউ জারি করা হয়েছে।

৪৬ বছর বয়স্ক জর্জ ফ্লয়েডকে ২৫ মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার হাঁটু দিয়ে তার গলা চেপে ধরলে দম বন্ধ হয়ে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

এ সময় ফ্লয়েড বলতে থাকেন– প্লিজ, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে মারবেন না। এক পথচারী সেই সময় ফ্লয়েডকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ফ্লয়েডকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন (৪৪) ও তার এক সহযোগীর বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শিকাগো শহরে শনিবার বিক্ষোভ দমন করতে টিয়ার গ্যাস ছুড়ে মারলে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

লসঅ্যাঞ্জেলেসে পুলিশের ওপর বোতল নিক্ষেপ ও তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাসহ সব বর্ণবাদী হত্যার বিচার দাবিতে শুক্রবার থেকে হোয়াইট হাউস ঘেরাও করে রেখেছেন কয়েক হাজার বিক্ষোভকারী।

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। স্লোগান দেন ‘নো জাস্টিস, নো পিস’ মানে ন্যায়বিচার না হলে শান্তি আসবে না।’

প্রেসিডেন্ট ভবনের আঙিনায় অবস্থান নেন অনেকেই। দূরে অবস্থান নেয়া সিক্রেট সার্ভিস ও পার্ক পুলিশ কর্মকর্তাদের দিকে ইটপাটকেল, প্লাস্টিকের বোতল ও অন্যান্য জিনিস ছুড়ে মারেন।

বিক্ষোভ দমাতে আটলান্টা ও জর্জিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিভিন্ন শহরে বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জর্জ ফ্লয়েড হত্যা: বিক্ষোভ দমাতে যুক্তরাষ্ট্রে কারফিউ জারি

আপডেট সময় ০১:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০