ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা

বগুড়ায় ১৭ টন চালসহ খাদ্যগুদাম কর্মকর্তা আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ায় ১৭ টন চালসহ গাজী শফিকুল নামে এক খাদ্যগুদাম কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় অভিযান চালিয়ে গাবতলীর সাবেকপাড়া খাদ্যগুদাম থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, শুক্রবার সাবেকপাড়া সরকারি খাদ্যগুদাম সংলগ্ন রাস্তায় ট্রাকে চাল লোড করা হচ্ছিল। এসময় ট্রাক গুদামের ভিতরে না ঢুকিয়ে বাইরে রেখে গুদাম থেকে চাল লোড করার বিষয়টি স্থানীয়রা সন্দেহের চোখে দেখে। তারা বিষয়টি পুলিশকে জানায়। এরপর পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চাল জব্দ করেন। এসময় গুদাম কর্মকর্তা ১৭ টন চালের একটি ডেলিভেরি অর্ডার (ডিও) পুলিশকে দেখায়। পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে খাদ্যগুদাম কর্মকর্তাকে থানায় নিয়ে যান।

গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, ১৭ টন চালের ডিও’র ব্যাপারে গুদামের স্টক মেলানোর পর বিস্তারিত বলা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান বলেন, ‘গুদাম কর্মকর্তাকে ট্রাকভর্তি চালসহ থানায় নিয়ে আসার বিষয়টি জানার পর আমরা ডিসি স্যার এবং জেলা খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। এ অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াছমিন জানান, গুদাম থেকে চাল পাচারের সংবাদে ট্রাকসহ ১৭ টন চাল আটক করা হয়েছে। যত দূর জানা গেছে, চালগুলো ধুনট উপজেলার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল

বগুড়ায় ১৭ টন চালসহ খাদ্যগুদাম কর্মকর্তা আটক

আপডেট সময় ০৬:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০