ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বোলারদের মাস্ক ব্যবহারের পরামর্শ মিসবাহ’র

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে ক্রিকেটে একটি নিয়ম বদলানোর ব্যাপারে বেশ আলোচনা হচ্ছে। তা হলো আগামীতে বলে থুতু বা লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। এনিয়ে বিশেষজ্ঞরা নানা মত দিয়েছেন। আইসিসির ক্রিকেট কমিটিও বল শাইন ও সুইং করার জন্য লালা ব্যবহারে নিষেধাজ্ঞার সুপারিশ করেছিল। এমনকি খোদ আইসিসিও ক্রিকেট ফেরাতে যে নতুন গাইডলাইন দিয়েছে তাতেও থুতুকে নিষিদ্ধ করেছে।

তবে ক্রিকেট ইতিহাসের প্রথম থেকেই যেহেতু বোলাররা এমনটি করে আসছে তাই সহজেই এটা নিষিদ্ধ হওয়াটা কঠিনই বটে। মনের অজান্তেই বোলাররা বলে লালা লাগিয়ে দিতে পারেন। আর এর সমাধানে নতুন এক কৌশল বাতলে দিয়েছেন পাকিস্তান কোচ মিসবাহ উল হক। বোলারদের মুখে মাস্ক পরার নিয়ম করতে পরামর্শ দিলেন তিনি।

এক ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক এ বিষয়ে বলেন, ‘এমন কাজ সহজ হবে না (লালার ব্যবহার বন্ধ রাখা)। ক্রিকেটারদের এই অভ্যাস ক্রিকেট জীবনের শুরু থেকেই । নতুন এই নির্দেশনার কথা ক্রিকেটাররা মনে রাখলেও মনের অজান্তে সহজাতভাবেই কেউ করে ফেলতে পারে এটি।’

মিসবাহ আরও বলেন, ‘এই নিয়ম পাল্টাতে হলে কিছু একটা করতেই হবে। হতে পারে বোলাররা মাস্ক পরে বোলিং করল বা এমন কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা রাখা, যাতে হঠাৎই কেউ লালা ব্যবহার করে ফেলতে না পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

বোলারদের মাস্ক ব্যবহারের পরামর্শ মিসবাহ’র

আপডেট সময় ০৮:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০