ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় প্রাণ গেল আরেক চিকিৎসকের

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনায় প্রাণ হারালেন আরেকজন চিকিৎসক। নারায়ণগঞ্জ হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমেনা খান মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন চিকিৎসক মারা গেলেন।

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার আমেনা ক্লিনিকের গাইনি বিভাগের চিকিৎসক ছিলেন তিনি। একই সঙ্গে তিনি আমেনা ক্লিনিকের মালিকও।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদ বলেন, চিকিৎসক আমেনা খান করোনায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসক আমেনা খান দীর্ঘদিন নারায়ণগঞ্জ হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন তিনি। অবসর নেয়ার পর শহরের খানপুর এলাকায় আমেনা জেনারেল হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠা করেন। নিজের হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন ডা. আমেনা। করোনায় আক্রান্ত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১৫ এপ্রিল দেশের প্রথম চিকিৎসক হিসেবে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয়। এরপর গত ৩ মে দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামানের মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ মে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন মারা যান। এ নিয়ে দেশে চারজন চিকিৎসকের করোনায় মৃত্যু হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় প্রাণ গেল আরেক চিকিৎসকের

আপডেট সময় ০৭:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০